বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ভুয়া এনএসআই গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে এনএসআই সদস্য পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তার নাম সোহেল রানা। তিনি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জামগ্রাম গ্রামের অধিবাসী। সোহেল রানা এনএসআই সদস্য পরিচয় দিয়ে এক পোশাক শ্রমিককে অপহরণের চেষ্টা করেন।

আদমজী ইপিজেড কাস্টমস গেটে বিকালে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে আদমজী ইপিজেডের আনসার ক্যাম্পের এপিসি রফিকুল ইসলাম থানায় মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত সোহেল রানা আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলেস লিমিটেডের কাটিং ম্যান মো. রাসেলকে বেপজা কাস্টমস গেট দিয়ে জোর করে তুলে নেয়ার সময় গেটে কর্মরত আনসার সদস্যরা সোহেল রানাকে আটক করেন।

এ সময় সোহেল রানা নিজেকে এনএসআই সদস্য বলে পরিচয় দেয়। তখন বিষয়টি বেপজাকে জানানো হয়।

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে তোলপাড়, জেলহাজতে বিএনপি-যুবদল-ছাত্রদল নেতা

error: Content is protected !!

নারায়ণগঞ্জে ভুয়া এনএসআই গ্রেফতার

প্রকাশের সময়: ০৩:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০