মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের কেশবপুরে গোলাগুলিতে যুবক নিহত

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে মনিরুজ্জামান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন ওরফে মধুর ছেলে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুই দল মাদক বিক্রেতার মধ্যে টাকা ও মাদক ভাগাভাগি কেন্দ্র করে গুলি বিনিময়ের সময় মনিরুজ্জামান নিহত হন। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহসহ একটি শাটারগান, দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া, মনিরুজ্জামানের বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

জনপ্রিয়

রিজভী-লিংকনকে স্বাগত জানাতে গাইবান্ধার রাজপথে নেতাকর্মীদের ঢল

error: Content is protected !!

যশোরের কেশবপুরে গোলাগুলিতে যুবক নিহত

প্রকাশের সময়: ০৬:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০