মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পৌর মেয়রের স্ত্রী -পুত্রসহ নিহত ৩, মেয়রকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে

নগরকান্দা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গোবিন্দ সরকারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়রের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে ঢাকা খুলনা-মহাসড়কের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহত মেয়র নিমাই চন্দ্র সরকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছে। দুর্ঘটনায় মেয়রের প্রতিবেশী মো. কামাল হোসেন (৪০) নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহন শেষে মাইক্রোবাসে ভাঙ্গা থেকে নগরকান্দা আসছিলেন। ঢাকা – খুলনা মহাসড়ক থেকে নগরকান্দা আঞ্চলিক সড়কে নামার সময় বাগেরহাট থেকে ঢাকাগামী জিএস পরিবহনের একটি বাস মাইক্রোবাসের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫) ও তাঁদের প্রতিবেশী কামাল নিহত এবং মেয়র ও তাঁর ছেলে গবিন্দসহ বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গোবিন্দ সরকারকে (২৫) মৃত ঘোষণা করেন। পরে মেয়রকে মুমূর্ষু অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মাইক্রোবাস ও বাসের সাত যাত্রীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে আসার পর গোবিন্দকে মৃত ঘোষণা করা হয় এবং মেয়র নিমাই চন্দ্রকে ফরিদপুরে পাঠানো হয়। অরো কয়েকজনের অবস্থা আশংকা জনক রয়েছে।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

পৌর মেয়রের স্ত্রী -পুত্রসহ নিহত ৩, মেয়রকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

প্রকাশের সময়: ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১