শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক মৃত্যু শিক্ষিকার, আত্মহত্যা নাকি হত্যা?

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যু। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘাঘট নদীর পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় ভেসে ওঠে গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসমিন আরা নাজের মরদেহ।

স্থানীয়রা জানায়, ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান জেলেরা। পরে খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

এদিকে, একজন শিক্ষক ও সমাজে সম্মানিত ব্যক্তিত্বের এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার ঝড় বইছে।

 গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণ উত্তরণ কে বলেন,  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে   মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয়

মেহেদির রঙ শুকানোর আগেই লাশ: বিয়ের সানাই থেমে গেল হাসপাতালে অবহেলায়

error: Content is protected !!

অস্বাভাবিক মৃত্যু শিক্ষিকার, আত্মহত্যা নাকি হত্যা?

প্রকাশের সময়: ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫