সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজের পাশে রক্তাক্ত ৫ বিএনপি নেতা- রাজনৈতিক হামলায় উত্তেজনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার।

আহতরা হলেন— বিএনপি নেতা ও পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম ফকির (৫৫), স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন (৩৮), ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ হোসেন (১৮), নাছির উদ্দীন ফকির (৫০) ও নাইম হোসেন (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পত্তাশী বাজার এলাকায় হঠাৎ চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দুজন অচেতন ছিলেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।

আহত জাহিদ হোসেন ও নাসির ফকির অভিযোগ করেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু, তার ছাত্রলীগ করা ছেলে রায়হান এবং টুকুর ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

তাদের দাবি, “আমাদের অপরাধ আমরা বিএনপি করি। ৫ তারিখের ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।”তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছি। আমাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি শামীম হাওলাদার জানান, আহতরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে

জনপ্রিয়

উল্টে গেল পাশা, বিএনপির মামলায় এবার কারাগারে বৈষম্যবিরোধী ছাত্রনেতা!”

error: Content is protected !!

ব্রিজের পাশে রক্তাক্ত ৫ বিএনপি নেতা- রাজনৈতিক হামলায় উত্তেজনা

প্রকাশের সময়: ০১:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬