শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তেল ফুরাতেই থমকে গেল ৫টি জীবন: কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধায় শোকের মাতম ​

একটি যান্ত্রিক ত্রুটি আর কয়েক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল একই পরিবারের মা-ছেলেসহ পাঁচটি তাজা প্রাণ। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫ বাসিন্দা। শুক্রবার রাতের এই বিভীষিকা এখন বিষাদ সিন্ধু হয়ে আছড়ে পড়ছে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নে।

শুক্রবার (২৭ মার্চ) রাত তখন আনুমানিক ৮টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর ধলাটেংগর এলাকায় হঠাৎ থেমে যায় ঢাকাগামী ‘বনশ্রী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। কারণ—জ্বালানি ফুরিয়ে যাওয়া। বাসের ভেতরে গরমে অতিষ্ঠ হয়ে কিছুটা স্বস্তির খোঁজে নিচে নেমে পাশের রেললাইনে বসেছিলেন বেশ কয়েকজন যাত্রী।

​কিন্তু সেই স্বস্তিই যে কাল হবে, তা হয়তো কল্পনাও করেননি তারা। ঠিক সেই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে ধেয়ে আসা ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি লাইনে বসে থাকা যাত্রীদের সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় সব। ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু ও নারীসহ ৫ জন।
​এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন—​সাদুল্লাপুরের নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী নার্গিস (৩৫) ও তার শিশু সন্তান নীরব (১১)।​ একই গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান (৩০)।​ আব্দুর রশিদের মেয়ে রিপা (২০)।​ ছত্রগাছা গ্রামের জাকিরের স্ত্রী দোলা (৩৫)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

​এদিকে, দুর্ঘটনার খবর গাইবান্ধার ধাপেরহাটে পৌঁছালে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। মা-ছেলেকে একসাথে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হামিদুলের পরিবার। পুরো এলাকায় এখন কেবলই শোকের ছায়া।

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মা ও ছেলেকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট ​

error: Content is protected !!

তেল ফুরাতেই থমকে গেল ৫টি জীবন: কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় গাইবান্ধায় শোকের মাতম ​

প্রকাশের সময়: ১২:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬