
গাইবান্ধা জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতিতে (বিসিডিএস) দীর্ঘ দুই দশকের ‘অসাংগঠনিক’ শাসন, ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা এবং অবৈধ আহ্বায়ক কমিটির কার্যক্রমের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন সাধারণ ঔষধ ব্যবসায়ীরা। এর প্রতিবাদে আজ ২৯ মার্চ (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের সকল ঔষধের দোকান বন্ধ রেখেছিল।

একই সাথে সকাল ১১টায় শহরের আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের সামনে এক বিশাল মানববন্ধন করেছে জেলার সাধারণ ঔষধ ব্যবসায়ীরা।
আন্দোলনকারী ব্যবসায়ীদের অভিযোগ, গত ২০ বছর ধরে ফ্যাসিস্টের দোসর রশীদ, সাইফুল গং সম্পূর্ণ অসাংগঠনিক উপায়ে বিসিডিএস গাইবান্ধা জেলা শাখার ক্ষমতা দখল করে রেখেছে। সম্প্রতি পুনরায় ক্ষমতা দখলের লক্ষে তারা একটি অবৈধ ও কথিত আহ্বায়ক কমিটি গঠন করে বিভিন্ন মহলে অপপ্রচার চালাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, এই ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড আগামি আসন্ন জেলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারনা করছে সুধি সমাজ।

সাধারণ ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে বিসিডিএস জেলা শাখা রক্ষায় কথিত অবৈধ আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা সহ, ৪ দফা দাবি জানিয়েছেন,২ এই অবৈধ কমিটির সাথে যুক্ত সকল সদস্যের সদস্যপদ আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে।
৩. অবৈধ কমিটি গঠনের নেপথ্য কারিগর রংপুরের কাদের ও নীলফামারীর সবুজসহ সংশ্লিষ্টদের সাধারণ সদস্যদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে,৪. সাংগঠনিক নিয়ম মেনে প্রশাসকের নিবিড় তদারকিতে দ্রুত ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
দোকান বন্ধ রাখার কর্মসূচী চলাকালীন সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে যেন ঔষধ পেতে সমস্যা না হয়, সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে নির্দিষ্ট কিছু দোকান খোলা রাখার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আন্দোলনরত ব্যবসায়ীরা জানিয়েছেন, জেলা শাখা রক্ষায় এবং ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এর পরও যদি অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
নিজস্ব প্রতিবেদক 








