শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জেলা পরিষদের সাবেক সদস্য শুক্কুর আলী গ্রেফতারে জনমনে স্বস্তি

গাইবান্ধা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য শুক্কুর আলী ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্কুর আলী ফিরোজ আজ ব্যক্তিগত কাজে বোনারপাড়া উপজেলা পরিষদ এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাঘাটা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত শুক্কুর আলী ফিরোজের বিরুদ্ধে চরের একটি মারামারির ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হযেছে। চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া ওই মামলায় আরও কয়েকজন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

​উল্লেখ্য, শুক্কুর আলী ফিরোজ গাইবান্ধা জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে প্যানেল চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চরাঞ্চলে ডাকাত চক্র নিয়ন্ত্রন, ভুমি দখল সহ হেন কোন অপকর্ম নেই যে তিনি করেন নাই। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলেছে অনেকেই।

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মা ও ছেলেকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট ​

error: Content is protected !!

জেলা পরিষদের সাবেক সদস্য শুক্কুর আলী গ্রেফতারে জনমনে স্বস্তি

প্রকাশের সময়: ০৯:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬