শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির আখড়া লেংগা বাজার মাদ্রাসা: সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অবস্থিত লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির পাহাড় জমে উঠেছে। মাদ্রাসার সুপার খলিলুর রহমানের একক আধিপত্য, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থায় সচেতন এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

অনুসন্ধানে জানা গেছে, সুপার খলিলুর রহমান মাদ্রাসাকে নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে কম্পিউটার ল্যাব সহকারী ও লাইব্রেরিয়ানসহ বেশ কয়েকটি পদে ‘ব্যাকডেটে’ (পূর্বের তারিখ দেখিয়ে) অবৈধভাবে শিক্ষক নিয়োগের বিষয়ে। বড় অংকের আর্থিক লেনদেনের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাদ্রাসার প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙে পড়ায় শিক্ষকদের মধ্যে চরম অন্তঃকলহ সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমে। মাদ্রাসাটি বর্তমানে প্রায় শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে এবং বিগত কয়েক বছরের ফলাফল পর্যালোচনায় দেখা গেছে বড় ধরনের বিপর্যয়। নিয়মিত কমিটি গঠন নিয়ে জটিলতা জিইয়ে রেখে সুপার নিজের একক কর্তৃত্ব বজায় রাখছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এসব অভিযোগের বিষয়ে সুপার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঔদ্ধত্যপূর্ণ স্বরে বলেন, “প্রতিষ্ঠানের ভালো-মন্দ দেখার দায়িত্ব আমার। এ বিষয়ে বাইরের কারো নাক গলানো আমি পছন্দ করি না।” তার এমন বক্তব্যে অনিয়মের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না মেলায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

মাদ্রাসাটির ঐতিহ্য রক্ষা এবং সরকারি অর্থ ও পদের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। নীতিমালা অনুযায়ী মাদ্রাসাটির যাবতীয় কর্মকাণ্ড নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা: মা ও ছেলেকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট ​

error: Content is protected !!

দুর্নীতির আখড়া লেংগা বাজার মাদ্রাসা: সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রকাশের সময়: ১০:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬