শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাস্তার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নাস্তার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত সৈয়দ আলী ওরফে ‘কারেন্ট সৈয়দ’ (৫২) বেলকা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং পূর্ব বেলকা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাড়ির আঙিনা পরিষ্কারের কথা বলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন সৈয়দ আলী। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণের শিকার হতে হয়। পরে শিশুটির কান্নায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সৈয়দ আলী পলাতক রয়েছেন। তবে ফোনে তিনি দাবি করেছেন, তাকে সামাজিকভাবে হেয় করতে এটি একটি ষড়যন্ত্র। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির সাথে তাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে অপরাধীর শাস্তি দাবি করেছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

error: Content is protected !!

নাস্তার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়ন

প্রকাশের সময়: ০৭:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬