বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি, সাঘাটায় থানায় অভিযোগ

গাইবান্ধার সাঘাটায় পৈত্রিক ও কেনা জমি লিখে না দেওয়ায় শাপলা বেগম নামের এক গৃহবধূ ও তার দুই সন্তানকে অমানুষিক নির্যাতন, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সানজিদা শেলী (শাপলা) গত ০৯ এপ্রিল সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝাড়াবর্ষা গ্রামের সানজিদা শেলীর সাথে প্রায় ২০-২২ বছর আগে বেঙ্গারপাড়া গ্রামের সাবেক সেনাসদস্য আশরাফুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে ১৬ ও ৭ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আশরাফুল ইসলাম চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর অনলাইন জুয়া ও মাদকাসক্ত হয়ে পড়েন। জুয়ায় গচ্ছিত অর্থ খুইয়ে এবং মাদকের টাকার যোগান দিতে তিনি বিপুল পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েন।

​গৃহবধূ সানজিদা জানান, সংসারের সুখের কথা চিন্তা করে বাবার বাড়ি থেকে পাওয়া স্বর্ণালঙ্কার ও স্বামী-স্ত্রীর যৌথ মালিকানাধীন জমি বিক্রি করে তিনি স্বামীর ঋণের বড় একটি অংশ পরিশোধ করেছিলেন। কিন্তু সম্প্রতি ডাকবাংলা বাজারের পাশে সানজিদার নিজ নামে কেনা ২.৫০ শতক জমির ওপর নির্মিত চারতলা ভবনটি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন আশরাফুল। এতে অস্বীকৃতি জানালে শুরু হয় চরম শারীরিক ও মানসিক নির্যাতন।

​পরবর্তীতে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সানজিদা ওই জমির ২ শতক তার দুই ছেলের নামে লিখে দেন। এতে আশরাফুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণ বন্ধ করে দিয়ে আলাদা থাকতে শুরু করেন।

​লিখিত অভিযোগে শাপলা উল্লেখ করেন, গত ০৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশরাফুল ইসলাম লোহার শাবল দিয়ে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তিনি স্ত্রী সানজিদা এবং তার এসএসসি পরীক্ষার্থী বড় ছেলে ও ৭ বছরের ছোট ছেলেকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাদের মারপিট ও হত্যার চেষ্টা চালান তিনি। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে উপস্থিত সবার সামনেই স্ত্রী-সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

​এ বিষয়ে সানজিদা শেলী শাপলা বলেন, “আমি এবং আমার সন্তানরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সে যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

​সাঘাটা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

বৈশাখী আনন্দ শেষে শোকের মাতম: ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ​

error: Content is protected !!

​জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধর ও প্রাণনাশের হুমকি, সাঘাটায় থানায় অভিযোগ

প্রকাশের সময়: ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬