শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা সেবনের খবর প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পুলিশে অভিযোগ

ইয়াবা সেবনসহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করায় মো. লিমন মিয়া নামের এক স্থানীয় সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগী সাংবাদিক স্থানীয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু (২৬) রাজনৈতিক দল ‘গণঅধিকার পরিষদ’-এর রংপুর জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের সাংবাদিক মো. লিমন মিয়া অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতুর ইয়াবা সেবনসহ নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের একটি সচিত্র সংবাদ স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মিতু।

​গত ৩০ জুন (২০২৬) সন্ধ্যার দিকে অভিযুক্ত মিতু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সাংবাদিক লিমনের মেসেঞ্জারে কল দেন। তিনি সংবাদে ব্যবহৃত তার ইয়াবা সেবনের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টাল থেকে অবিলম্বে মুছে ফেলার (ডিলিট) জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভিডিও ফুটেজ অপসারণ না করলে সাংবাদিক লিমনের বড় ধরনের ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় অভিযুক্ত মিতু তার রাজনৈতিক পরিচয় ও দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের নাম ব্যবহার করে নানা ভয়ভীতি প্রদর্শন করেন।
​”সংবাদ প্রকাশের পর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে প্রাণনাশের হুমকি পেতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার ওপর বড় আঘাত।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, সাংবাদিকের লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

​এদিকে, একজন গণমাধ্যমকর্মীকে সংবাদ প্রকাশের জেরে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সংবাদকর্মীরা অবিলম্বে অভিযুক্ত নারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

পরকীয়ার জেরে চাচি-ভাতিজা আপত্তিকর অবস্থায় আটক: ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা!

error: Content is protected !!

ইয়াবা সেবনের খবর প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, পুলিশে অভিযোগ

প্রকাশের সময়: ০৭:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬