রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত: ঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় দালাল চক্র!

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গাটু মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিজেও গুরুতর আহত হয়েছেন। তবে নিহতের এমন স্পর্শকাতর ঘটনার পরও পুলিশকে না জানিয়ে স্থানীয় একটি প্রভাবশালী দালাল চক্র পুরো বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে বলে তীব্র অভিযোগ উঠেছে। চক্রটি আইনি প্রক্রিয়া এড়াতে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা চালাচ্ছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ১১ জুলাই শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে বাদিয়াখালী রামনাথেরভিটা বালুচর এলাকার বাসিন্দা গাটু মিয়া বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি বোনারপাড়া রোডের ধান ব্যবসায়ী মোঃ অহেদ আলীর ধানের ঘরের সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া কালো রঙের ১৬০ সিসি পালসার মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়।​মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান গাটু মিয়া। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকও সড়কে আছাড় খেয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আহত চালককে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্য দিবালোকে সড়কে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলেও একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। থানায় কোনো প্রকার অবহিত বা আইনি পদক্ষেপ ছাড়াই, স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী দালাল ও সালিশি চক্রের মাধ্যমে পুরো দুর্ঘটনাটি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রশাসনকে অন্ধকারে রেখে তাড়াহুড়ো করে লাশ দাফন করার এই অপচেষ্টায় ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন মহলে।

​এ বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ধামাচাপা দেওয়া চক্রটির তৎপরতা অব্যাহত রয়েছে। প্রকাশ্য সড়কে এমন মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা না নিয়ে কেন লাশ গোপন বা দাফনের চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

error: Content is protected !!

বাদিয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত: ঘটনা ধামাচাপা দিতে মরিয়া স্থানীয় দালাল চক্র!

প্রকাশের সময়: ০৭:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬