মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করল গাইবান্ধা বার অ্যাসোসিয়েশন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা আইন অঙ্গনে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবনিযুক্ত বিজ্ঞ সরকারি আইন কর্মকর্তা (জিপি, পিপি ও অতিরিক্ত পিপি/জিপিদের) সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

​আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম।

​সংবর্ধনা প্রদানকালে বার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট সেকেন্দার আযম আনাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনিযুক্ত আইন কর্মকর্তাগণ তাদের মেধা, প্রজ্ঞা ও পেশাগত সততা দিয়ে গাইবান্ধার বিচারিক অঙ্গনকে আরও গতিশীল করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

​অনুষ্ঠানে নবনিযুক্ত আইন কর্মকর্তাগণ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, বার অ্যাসোসিয়েশনের এই সম্মান ও ভালোবাসা তাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। তারা বিচারালয়ে আইনের শাসন সুসংহত করা এবং নিরপরাধ মানুষের বিচার পাওয়ার অধিকার রক্ষায় নিরপেক্ষভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বার অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ আইনজীবী, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে আইনজীবী প্রাঙ্গণে এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে

জনপ্রিয়

হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের চোখে ধুলো: কুলিয়ারচরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা চম্পট

error: Content is protected !!

নবনিযুক্ত আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করল গাইবান্ধা বার অ্যাসোসিয়েশন

প্রকাশের সময়: ০৫:০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬