সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

গাইবান্ধার অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বাস্তবায়নে নিষ্ক্রিয়তার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং গাইবান্ধার জেলা প্রশাসকসহ (ডিসি) তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

গতকাল ​রবিবার  এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

​রুলে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

​রুলের বিবাদীরা হলেন, ​ড. মো. লুৎফর রহমান, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। ​নুরুল আমিন, বিভাগীয় পরিচালক, পরিবেশ অধিদপ্তর (রংপুর)।​মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা প্রশাসক, গাইবান্ধা

​মামলার নথি থেকে জানা যায়, গাইবান্ধা জেলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দিয়ে পূর্বে রায় দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই আদেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করায় পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় ক্ষুব্ধ ব্যক্তিরা এই অবমাননার আবেদন দায়ের করেন।

​আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবীরা। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে তিন কর্মকর্তার বিরুদ্ধে এ রুল জারি করেন।

জনপ্রিয়

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

error: Content is protected !!

গাইবান্ধার অবৈধ ইটভাটা বন্ধ না করায় ডিজি ও ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশের সময়: ০৪:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬