বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সংগঠনকে গতিশীল করার প্রত্যয়

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী জেলা বিএনপি কার্যালয়কে ঘিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

​কর্মসূচির শুরুতে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শাহ জালাল সরকার খোকনের সভপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হক মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক রাগিব হাসান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

​সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করে সংগঠনটির কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয়

ফুলছড়িতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও বাণিজ্যের অভিযোগ, তালিকায় আ.লীগ-জাপার নেতাকর্মীরাও!

error: Content is protected !!

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সংগঠনকে গতিশীল করার প্রত্যয়

প্রকাশের সময়: ০৩:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬