বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিদ্দিক হোসেনের (৮২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

​এর আগে বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বীর এই সন্তানকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

​জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইফফাত জাহান তুলি, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ, জাতি তা চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সিদ্দিক হোসেনের মতো দেশপ্রেমিক সূর্যসন্তানদের অবদান কখনোই বিস্মৃত হবার নয়।”

​পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন

error: Content is protected !!

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন

প্রকাশের সময়: ০৩:৪৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬