শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় ভুয়া এনএসআই পরিচয়ে তথ্য সংগ্রহ ও তুলে নেওয়ার হুমকি: যুব জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নিহত এক কর্মীর পরিবারের একান্ত সাক্ষাতের গোপনীয় তথ্য জানতে ভুয়া এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কর্মকর্তা সেজে ফোন ও তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে যুব জামায়াত নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে গাইবান্ধার সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত কর্মীর মামা শাহ মো. আতাউর রহমান।

​অভিযোগে সাঘাটা উপজেলা যুব জামায়াতের সভাপতি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকার (৫০), যুব জামায়াত কর্মী মো. সাজ্জাদ হোসেন শিহাব (২৫) এবং যুব জামায়াতের বোনারপাড়া ইউনিয়ন সেক্রেটারি মো. শাহজাহান আলী (২৮)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহত জামায়াত কর্মী সালাউদ্দিনের কবর জিয়ারত করতে আসেন এবং পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে একটি একান্ত বৈঠকে বসেন।

​অভিযোগকারী আতাউর রহমান জানান, ওই দিন রাত আনুমানিক ১১টার দিকে দুটি মোবাইল নম্বর (০১৬২১-১৫৭৫৩২ ও ০১৭১৬-১৬০১৮৮) থেকে পর্যায়ক্রমে তার ফোনে কল আসে। কলদাতারা নিজেদের এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জামায়াত আমিরের সঙ্গে পরিবারের কী কথা হয়েছে, তা বিস্তারিত জানতে চান।

ভুয়া কর্মকর্তাদের কাছে পারিবারিক ও গোপনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানালে ফোনের অপর প্রান্ত থেকে চরম ক্ষোভ প্রকাশ করা হয়। একপর্যায়ে আতাউর রহমানকে অকথ্য ভাষায় ভয়ভীতি প্রদর্শনসহ বাড়ি থেকে তুলে নেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

​ভুক্তভোগী শাহ মো. আতাউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়ে ফোন করে দলীয় আমিরের একান্ত বৈঠকের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা এবং তথ্য না পেয়ে তুলে নেওয়ার মতো গুরুতর হুমকি দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ভুয়া এনএসআই পরিচয়ে তথ্য চাওয়া ও হুমকি দেওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাজেদুর রহমানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

কলাবাগান থেকে  শিক্ষকের মরদেহ উদ্ধার: রহস্য উদঘাটনে পুলিশ

error: Content is protected !!

সাঘাটায় ভুয়া এনএসআই পরিচয়ে তথ্য সংগ্রহ ও তুলে নেওয়ার হুমকি: যুব জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশের সময়: ০৪:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬