সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ইন্দোনেশীয় গৃহবধূর মৃত্যু: ময়নাতদন্তে মরদেহ মর্গে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাফতুহা (৪৫) নামের এক ইন্দোনেশীয় নাগরিক গৃহবধূর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

​সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নলডাঙ্গা বাজারস্থ নিজস্ব ভবনের (সিঙ্গাপুর মার্কেট) তিনতলার শয়নকক্ষ থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নিজ ঘরেই তাঁর মৃত্যু হয়। মৃত মাফতুহা নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী। তিনি দুই পুত্রসন্তানের (৭ ও ১০ বছর) জননী ছিলেন।

​পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫-১৬ বছর আগে সিঙ্গাপুরে চাকরির সুবাদে মিজানুর রহমানের সঙ্গে মাফতুহার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং নলডাঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

​মৃতার ভাসুর রফিকুল ইসলাম জানান, মাফতুহা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য রংপুরেও নেওয়া হয়েছিল। রোববার রাতে তিনি অসুস্থ হয়ে মারা যান। তিনি বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানা পুলিশকে জানানো হয়।

​সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বিদেশি নাগরিক হওয়ায় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জনপ্রিয়

সাদুল্লাপুরে ইন্দোনেশীয় গৃহবধূর মৃত্যু: ময়নাতদন্তে মরদেহ মর্গে

error: Content is protected !!

সাদুল্লাপুরে ইন্দোনেশীয় গৃহবধূর মৃত্যু: ময়নাতদন্তে মরদেহ মর্গে

প্রকাশের সময়: ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬