
গাইবান্ধা জেলা পরিষদের পক্ষ থেকে ৬০ জন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মাঝে মোট ২ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের প্রশাসকের কক্ষে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের অফিস সহকারী ইসমাইল হোসেনসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চেক বিতরণকালে জেলা পরিষদ প্রশাসক সহায়তা গ্রহণকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, বর্তমান কঠিন সময়ে এই সহায়তা তাদের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও স্বস্তি দেবে।
নিজস্ব প্রতিবেদক 















