সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

গাইবান্ধায় অটোভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মাজেদুল ইসলাম (৪০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার উত্তর ডুমুরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মাজেদুল ইসলাম উত্তর ডুমুরগাছা সরকারপাড়া এলাকার মরহুম জয়নাল সরকারের ছেলে। তিনি নাকাইহাট-গাইবান্ধা সড়কে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজ শেষে মাজেদুল ইসলাম নিজের অটোভ্যানটি চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। চার্জারটি আগে থেকেই শর্ট সার্কিটের কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। অসাবধানতাবশত চার্জারে হাত দেওয়া মাত্রই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

error: Content is protected !!

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬