সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
  • ৩০২ বার পড়া হয়েছে

চট্রগ্রাম প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করাসহ দুপুর তিনটার পর নগরীতে রিক্সা চলাচল বন্ধ করে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে করোনা ভাইরাস প্রতিরোধ ও মেকাবেলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভা শেষে এই নির্দেশনা দেন তিনি। তিনি আরো জানান, মানুষকে ঘরমুখো করতে সব ধরণের উদ্যোগ নিয়েছে সরকার। এরপরও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন তিনি। এছাড়া বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্দর নগরীর করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিন বিকেল ৫ টায় সিভিল সার্জনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করতেও স্বাস্থ্য বিভাগের প্রতি নির্দেশ দেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হলে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০