বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সান্তাহারে নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি : বগুড়ার  আদমদীঘিতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক (২৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তার দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান। তার বাড়ি উপজেলার সান্তাহার পৌর শহরের প্রত্যন্ত এলাকায়। এ ঘটনায় ওই এলাকা লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি পৌর শহর সান্তাহার সাহেব পাড়া আসেন। ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজেটিভ আসে । তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ ওই ঘটনার পর তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করেছেন ।

গাইবান্ধায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ​

error: Content is protected !!

সান্তাহারে নারায়ণগঞ্জ ফেরত যুবকের করোনা শনাক্ত

প্রকাশের সময়: ০৪:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০