সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট মারা গেছেন। তার নাম মাহবুবুর রহমান (৪৮)। তিনি পাবনা সাথিয়া থানার বনগ্রাম বানিয়াবাহু এলাকার তালেবুর রহমানের ছেলে।

শুক্রবার (১২ জুন) সকালে সদরঘাট ট্রাফিক অফিস প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ অসুস্থতাবোধ করলে সার্জেন্ট মাহবুবুর রহমানকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, সার্জেন্ট মাহবুবুর রহমান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার কোনো ধরনের করোনা উপসর্গ ছিল না। তবুও আমরা স্যাম্পল সংগ্রহ করেছি। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। মাহবুবুর রহমান ১৯৯৯ সালে সার্জেন্ট পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। সিএমপির আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে রেঞ্জ ও সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

প্রকাশের সময়: ০৩:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০