বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রতনের আসর এখন রমরমা: নেপথ্যে রাজনৈতিক ছত্রছায়ায় জুয়া ও মাদকের স্বর্গরাজ্য

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

​গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে আবারও সক্রিয় হয়ে উঠেছে কুখ্যাত মাদক কারবারি ও অপরাধ জগতের ত্রাস মোঃ সাইফুল ইসলাম ওরফে রতন। বিগত আওয়ামী সরকারের আমলে দাপুটে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত এই রতন এখন টুনির চরে বসিয়েছেন জমজমাট জুয়ার আসর। এলাকাটি দুর্গম হওয়ায় এবং রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে সে তার অপরাধ সাম্রাজ্য আবারও সম্প্রসারিত করছে বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বনগ্রাম ইউনিয়নের পূর্ব মন্দুয়ার টুনির চর গ্রামটি ঘাগট নদীর পূর্ব পাড়ে অবস্থিত। সাদুল্লাপুর মূল ভূখণ্ড থেকে সরাসরি উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় এবং পার্শ্ববর্তী গাইবান্ধা সদর থানার সীমান্ত এলাকা হওয়ায় রতন এই ভৌগোলিক সুবিধাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। ১২০টি পরিবার অধ্যুষিত এই শান্ত গ্রামটিকে সে এখন জুয়াড়িদের অভয়ারণ্যে পরিণত করেছে।

​অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে কুপতলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এবং বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সঙ্গে সখ্যতা রেখে প্রশাসনকে ম্যানেজ করে দাপটের সাথে মাদক ও জুয়ার কারবার চালিয়েছে রতন। গত ৫ই আগস্ট পটপরিবর্তনের পর কিছুদিন গা-ঢাকা দিলেও বর্তমানে স্থানীয় কতিপয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আশ্রয়ে সে পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে।

​রতন শুধু মাদক বা জুয়া নয়, তার বিরুদ্ধে রয়েছে দুর্ধর্ষ সব অপরাধের রেকর্ড। সে একসময়ের কুখ্যাত ডাকাত ও পুলিশ খুনের আসামী ‘চোর শহীদ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মিঠাপুকুর থানার একজন এসআই হত্যা মামলাসহ অসংখ্য ছিনতাই ও ডাকাতি মামলার আসামী রতন একাধিকবার গ্রেপ্তার হলেও আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।
​অনুসন্ধানে জানা যায়, প্রতি রাতে রতনের বাড়ির সাথেই ভুট্টা ক্ষেতর সাথেই বসা জুয়ার আসরে গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর সহ বিভিন্ন এলাকা থেকে পেশাদার জুয়াড়িরা ভিড় জমায়।

​ জুয়াড়িদের রিসিভ করা এবং পাহারার জন্য পশ্চিম পাড়ে মশিউর সহ দুইজন এবং পূর্ব পাশে গাইবান্ধা সদরের বাঁধের ওপর ফজল হকসহ দুইজনকে সার্বক্ষণিক নিয়োজিত রাখা হয়।

​প্রতিদিন এই আসরে গড়ে ২০থেকে ৪০ লাখ টাকার অবৈধ লেনদেন হচ্ছে বলে জানা গেছে।

জুয়ার এই আসরকে কেন্দ্র করে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাই ও সামাজিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এলাকার সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে অভিযুক্ত রতনের সাথে যোগাযোগ করা হলে সে দম্ভের সাথে জানায়, “সব ম্যানেজ করেই খেলা চালানো হচ্ছে।”

এ বিষয়ে সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ জানান,এলাকাটি নদীর উপারে হওয়ায় পুলিশ সদস্যরা পৌছানোর আগেই জুয়ারীরা বুঝতে পেরে পালিয়ে যায়। তবে আমরা আইনশৃঙ্খলা রক্ষায় এই জুয়ারী রতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করব।

​স্থানীয় বাসিন্দারা রতনের এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এবং তাকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপের পাশাপাশি অবিলম্বে টুনির চরে অভিযান চালিয়ে এই জুয়ার আসর বন্ধ সহ এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

রতনের আসর এখন রমরমা: নেপথ্যে রাজনৈতিক ছত্রছায়ায় জুয়া ও মাদকের স্বর্গরাজ্য

error: Content is protected !!

রতনের আসর এখন রমরমা: নেপথ্যে রাজনৈতিক ছত্রছায়ায় জুয়া ও মাদকের স্বর্গরাজ্য

প্রকাশের সময়: ০৬:৫৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬