বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আদালতের সিদ্ধান্ত অবমাননা ও জমি দখলের চেষ্টা: ৪ লাখ টাকার ভুট্টা কর্তন ও লুটপাটের অভিযোগ

​গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আদালতের বিচারাধীন জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ২ লক্ষ টাকার ভুট্টা গাছ নষ্ট ও লুটপাটের অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। গত ৪ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, মধ্যপাড়া মৌজার ৯৮ শতক পৈত্রিক জমি নিয়ে স্থানীয় মোঃ ওবাইদুল হক (৭২) গংদের সাথে মোঃ আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছে। বিআরএস রেকর্ডে ভুলবশত নাম আসায় রাজ্জাক বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং-২২/২০২০ অন্য) দায়ের করেন, যা বর্তমানে চলমান।

​ভুক্তভোগী রাজ্জাক জানান, বর্তমান মৌসুমে তিনি ওই জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। ফসল পাকার এই সময়ে গত শনিবার দুপুরে ওবাইদুল হক ও নছিবর রহমানের( সাবেক ইউপি সদস্য) নেতৃত্বে প্রায় ৯ জন নামীয় এবং ৩০/৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তি লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক ভুট্টা গাছ কেটে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের আধা-পাকা ভুট্টা লুট করে নিয়ে যায়।

​এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে রাজ্জাক ও স্থানীয় সাক্ষী লিটন মিয়া, জান্নাত মিয়াসহ অন্যদের ধাওয়া করে। প্রাণভয়ে তারা পালিয়ে বাড়ি চলে যান। পরে আসামীরা ওই জমিতে হালচাষ দিয়ে দখলের চেষ্টা চালায় এবং ভুক্তভোগীদের বাড়িঘর ভাঙচুরসহ খুনের হুমকি দেয়। বর্তমানে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

​বাদী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “আদালতে মামলা চলাকালীন তারা এই জঘন্য কাজ করেছে। আমাদের পৈত্রিক জমি দখলের জন্য তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করছি।”

এ বিষয়ে স্থানীয় থানা সূত্রে জানা গেছে, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

​এলাকাবাসীর মতে, দিনের আলোতে এভাবে ফসল নষ্ট ও লুটপাটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

গাইবান্ধার মালিবাড়ীতে ঐতিহ্যবাহী সার্কাস: দর্শকদের উপচেপড়া ভিড়

error: Content is protected !!

আদালতের সিদ্ধান্ত অবমাননা ও জমি দখলের চেষ্টা: ৪ লাখ টাকার ভুট্টা কর্তন ও লুটপাটের অভিযোগ

প্রকাশের সময়: ০২:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬