শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুক যখন গলার কাঁটা: অধ্যাপক সামাদের পিঠে ‘বেড়ালের লাঠি’র পিটুনি ও বিচ্ছেদ

যৌতুকের লোভ যে মানুষের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারে, তার এক জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন পলাশবাড়ি আদর্শ কলেজের সকারি অধ্যাপক আব্দুস সামাদ। ২০২৩ সালের ৫ অক্টোবর, মোটা অঙ্কের যৌতুকের বিনিময়ে নিজের তথাকথিত ‘সু-সন্তান’ শুভ কে সিরাজগঞ্জে বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই টাকার মোহ একদিন তার পিঠের চামড়া আর পারিবারিক ইজ্জত—দুটোর জন্যই কাল হয়ে দাঁড়াবে!

​টাকার কিছুটা কমতি থাকায় নিজের বেয়াইকে (ছেলের শ্বশুর) নিজ বাড়িতে এনে তালাবদ্ধ করে রাখার মতো চরম ধৃষ্টতা দেখিয়েছিলেন সামাদ সাহেব এবং তার স্ত্রী। কিন্তু সিরাজগঞ্জের সেই পরিবারটিও দমে যাওয়ার পাত্র ছিল না। অপমানের শোধ নিতে তারা বেছে নেয় এক বিচিত্র কৌশল।

​কৌশলে সামাদ সাহেব ও তার স্ত্রীকে সিরাজগঞ্জে ডেকে পাঠায় মেয়ে পক্ষ। সেখানে পৌঁছানো মাত্রই শুরু হয় আসল খেলা। কোনো লাঠি-সোটা নয়, গ্রাম্য প্রবাদে কথিত সেই ‘বেড়াল পেটানো লাঠি’ দিয়ে সামাদ দম্পতিকে উত্তম-মধ্যম দিয়ে এলাকা ছাড়া করে তারা। যে লাঠিতে এক সময় বিড়াল তাড়ানো হতো, সেই লাঠিতেই পিটুনি খেয়ে অপমানে বিদায় নিতে হয় এই দম্পতিকে।

​এই পিটুনির ক্ষত শরীরে যত না লেগেছে, তার চেয়ে বেশি লেগেছে সামাদ সাহেবের আত্মসম্মানে। বাড়িতে ফিরে এসে লোকলজ্জার ভয়ে তড়িঘড়ি করে ছেলের পক্ষ থেকে তালাকের কাগজ পাঠিয়ে দেন তিনি।

​যৌতুকের লোভে শুরু হওয়া এক “সু-সন্তানে যে কিনা একটার পর একটা মেয়ের জীবন নিয়ে তৈরি করছে দাম্পত্য জীবনের এমন নাটকীয় ও করুণ পরিণতি।এলাকাবাসী সুত্রে আরো বেরিয়ে এসেছে জেলার সদর উপজেলার কুপতলা ইউনিয়নেও এমনি এক ঘটনা ঘটিয়েছিলেন এই সামাদ পরিবার।

এসব নিয়ে আমাদের এ আয়োজন চলমান থাকছে। সাথে থাকুন, চোখ রাখুন পরবর্তী আপডেট পেতে!  

জনপ্রিয়

উত্তরাঞ্চলের ক্রিকেট আকাশে নতুন ধ্রুবতারা: বিসিবির সর্বোচ্চ ‘লেভেল-৩’ কোচ হলেন বসুন্ধরা ক্রিকেট নেটওর্য়াকের হেড কোচ রুশো ​

error: Content is protected !!

যৌতুক যখন গলার কাঁটা: অধ্যাপক সামাদের পিঠে ‘বেড়ালের লাঠি’র পিটুনি ও বিচ্ছেদ

প্রকাশের সময়: ০৩:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬