বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক-সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশ

জ্বালানি তেলের চলমান সংকট ও চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে যশোরের ঝিকরগাছায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ​বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ সংকট ও অধিক চাহিদার কারণে ঝিকরগাছার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের দৈনন্দিন দাপ্তরিক ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু পেশাজীবীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে:

​পাম্পে তেল মজুদ থাকা সাপেক্ষে চিকিৎসক, পুলিশ প্রশাসন, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন করতে হবে।

​সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বৈধ পরিচয়পত্র প্রদর্শনপূর্বক অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

​নির্দেশনাটি প্রতিটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

​এ বিষয়ে ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন বলেন,​”পেশাজীবীদের কাজের গুরুত্ব বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে তাঁরা বিশেষ এই সুবিধা পাবেন। পাশাপাশি জ্বালানি অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ এবং ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বৈশ্বিক সংকটের মধ্যেও তেল সরবরাহ সচল রাখায় উপজেলার ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছে প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগের ফলে জরুরি সেবায় নিয়োজিতদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধার মালিবাড়ীতে ঐতিহ্যবাহী সার্কাস: দর্শকদের উপচেপড়া ভিড়

error: Content is protected !!

শিক্ষক-সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিতদের অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশ

প্রকাশের সময়: ০২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬