বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার ‘ডানহাত’ বাবুর কাণ্ড: কাশবন রেস্টুরেন্টে মালিকানার নামে কোটি টাকা লোপাট, ভুক্তভোগীদের হাহাকার

গাইবান্ধায় “কাশবন” নামক একটি রেস্টুরেন্টে মালিকানা (অংশীদারিত্ব) দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে হাফিজুর রহমান বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত এই বাবুর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন জেলার বহু সাধারণ মানুষ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিনিয়োগকারীরা যেমন মালিকানা পাননি, তেমনি ফেরত পাচ্ছেন না তাদের কষ্টার্জিত অর্থ। উল্টো টাকা ফেরত চাইলে দলীয় ও প্রশাসনিক দাপট দেখিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের দাবি, ২০২৩ সালে রেস্টুরেন্টের অংশীদার করার লোভনীয় আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা সংগ্রহ করেন হাফিজুর রহমান বাবু। সম্প্রতি প্রাপ্ত একটি ছবিতে তাকে তৎকালীন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। ভুক্তভোগীদের অভিযোগ, এই রাজনৈতিক পরিচয় এবং নেতার ‘ডানহাত’ হিসেবে এলাকায় যে প্রভাব তিনি তৈরি করেছিলেন, তাকে পুঁজি করেই সাধারণ মানুষকে ফাঁদে ফেলেন বাবু। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। বছরের পর বছর ঘুরিয়েও টাকা ফেরত না দিয়ে নানা অজুহাত ও কালক্ষেপণ করা হচ্ছে।

টাকা দিয়ে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন,গাইবান্ধা সদর উপজেলার হোসনে আরা ও মাকলুনা বেগম, ফুলছড়ি উপজেলার আনিসুর রহমান, সাঘাটা উপজেলার আয়েশা খাতুন আশা ও মুক্তা এবং সুন্দরগঞ্জ উপজেলার রেজাউল আলম রানা।

​ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে জানান, তারা বিশ্বাস করে জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত বাবু রাজনৈতিক পরিচয়ের দাপট ও তৎকালীন প্রশাসনিক প্রভাবের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন। এই প্রভাবের ভয়ে অনেকেই এতদিন প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলেও জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাফিজুর রহমান বাবুর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে (01713-7687**) আমাদের প্রতিনিধি একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পায়নি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য বা স্পষ্টীকরণ জানা সম্ভব হয়নি।

এদিকে সর্বস্ব হারিয়ে ভুক্তভোগী পরিবারগুলো এখন চরম দিশেহারা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার দিন শেষ উল্লেখ করে তারা এই জালিয়াতির ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদঘাটন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত পাওয়ার জন্য বর্তমান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয়

error: Content is protected !!

আ’লীগ নেতার ‘ডানহাত’ বাবুর কাণ্ড: কাশবন রেস্টুরেন্টে মালিকানার নামে কোটি টাকা লোপাট, ভুক্তভোগীদের হাহাকার

প্রকাশের সময়: ০৯:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬