মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পেশাগত ঐক্য ও সম্প্রীতি বাড়াতে ‘গাইবান্ধা সাংবাদিক মিলনমেলা ২০২৬’-এর উদ্যোগ

​গাইবান্ধা জেলার সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার মহৎ লক্ষ্য নিয়ে আয়োজন করা হতে যাচ্ছে ‘গাইবান্ধা সাংবাদিক মিলনমেলা ২০২৬’। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মিলনমেলার মহৎ উদ্যোগের কথা জানানো হয়েছে।

​এই আয়োজনটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের একক উদ্যোগ নয়। বরং গাইবান্ধার সকল সাংবাদিকের সম্মিলিত অংশগ্রহণে একটি সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক প্ল্যাটফর্ম গড়ে তোলার এক আন্তরিক প্রয়াস।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিলনমেলায় কারও প্রতি কোনো প্রকার হিংসা, বিদ্বেষ বা বিভাজনের মনোভাব রাখা হবে না। বরং ‘সবার সম্মান সবার উপরে’—এই স্লোগানকে ধারণ করে সবার প্রতি সবার পারস্পরিক সম্মানই হবে এই আয়োজনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাংবাদিকতা পেশার মূল শক্তি যে ঐক্য, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য, তা এই মিলনমেলার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে।

​এই সাংবাদিক মিলনমেলা ২০২৬’-কে আরও সুন্দর, গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে জেলার সকল প্রেস ক্লাব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আন্তরিক মতামত, মূল্যবান পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

​“ঐক্য আমাদের শক্তি, সৌহার্দ্য আমাদের বন্ধন, সম্মান আমাদের মূলনীতি, সাংবাদিকতা আমাদের অঙ্গীকার এবং সত্য, ন্যায় ও দায়িত্ব আমাদের পথচলা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে গাইবান্ধায় একটি ঐক্যবদ্ধ সাংবাদিক পরিবার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এই উদ্যোগে।

​আয়োজনটি সফল করতে প্রাথমিক ভাবে সিদ্ধান্তের আলোকে মিডিয়া তালিকাভুক্ত সকল প্রতিনিধিদের অংশগ্রহনে সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে যাবে আমাদের গাইবান্ধা, এগিয়ে যাবে বাংলাদেশ।

error: Content is protected !!

পেশাগত ঐক্য ও সম্প্রীতি বাড়াতে ‘গাইবান্ধা সাংবাদিক মিলনমেলা ২০২৬’-এর উদ্যোগ

প্রকাশের সময়: ০৩:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬