মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনি্রদি : ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে তারা একটি বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, আবু তাহের ফকির, স্বপন বনিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ সুজন সহ আরো অনেকে।

এ সময় বক্তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য গত ২৮ নভেম্বর দৈনিক প্রতিদিনের কাগজ ও ৩০ নভেম্বর গণমুক্তি পত্রিকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানকে জরিয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনগড়া সংবাদ ছাপানো হয়। এরই প্রতিবাদে সকালে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন দলিয় নেতাকর্মীরা।

‘ছাত্রলীগ ট্যাগে’ যুবক গ্রেপ্তার: দুই মাস কারাগারে নাছিম, নবজাতকের মুখ দেখেননি বাবা

error: Content is protected !!

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি

প্রকাশের সময়: ০৬:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪