শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শিশুর কান্না ও এক নরপশুর লালসা: সুন্দরগঞ্জে ফুঁসে উঠেছে জনতা, শাস্তির দাবিতে উত্তাল বামনডাঙ্গা

মুখে তাদের কোরআনের বাণী, চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু মাত্র আট বছর বয়সী দুটি নিষ্পাপ শিশুর সেই স্বপ্ন আর শৈশবকে এক নিমিষেই বিষাক্ত করে দিল ৫২ বছরের এক নরপশুর পাশবিক লালসা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বকশীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটেছে এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা।

​আওলাদ হোসেন ও  মাহিম মিয়া—সহপাঠী দুই শিশুর বয়সই মাত্র আট। এই অবুঝ শিশুদের ওপর উপর্যুপরি বলাৎকারের অভিযোগ উঠেছে স্থানীয় রামধন বকশীপাড়ার মৃত জয়নাল বকসীর ছেলে মোঃ সানজু বকসীর (৫২) বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৭ জুন) রামধন বকশীপাড়া আঞ্চলিক সড়কে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টা পার হলেও মানুষের ক্ষোভের আগুন কমেনি, বরং তীব্র বিক্ষোভ মিছিল নিয়ে পুরো এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তেজিত জনতা।

​অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসার পাশেই বাড়ি হওয়ার সুবাদে শিশুদের ওপর নজর পড়ে সানজু বকসীর। প্রায় দেড় মাস আগে ফুসলিয়ে প্রথমবার নিজের বাড়িতে নিয়ে এক শিশুকে বলাৎকার করে সে। এরপর তার লালসার থাবা আরও চওড়া হয়।

​”সবাই যখন ঘুমে কাদা, রাত তখন ১টা। মাদ্রাসার অন্ধকার ঘরে ঢুকে মাহিমের কাপড় খুলে ফেলে সানজু। শিশুটি চিৎকার করতে গেলে মুখ চেপে ধরা হয়। দেওয়া হয় এক বীভৎস হুমকি—’যদি কাউকে বলিস, তোর মা-বাবাকে মেরে ফেলব!

​মা-বাবাকে হারানোর ভয়ে আট বছরের শিশুটি বুকের ভেতর চেপে রেখেছিল সেই নরকযন্ত্রণার গল্প। শুধু মাহিম নয়, অপর শিশু আওলাদ হোসেনও এক মাস আগে একই ব্যক্তির দ্বারা বলাৎকারের শিকার হয়। তাকেও দেওয়া হয়েছিল একই ধরনের মৃত্যুর হুমকি।

​কিন্তু মানসিক ট্রমা আর কতক্ষণ চেপে রাখা যায়? তীব্র মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে ছোট মাহিম তার মাকে সব বলে দেয়। আর তাতেই মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে পুরো এলাকা। লোকলজ্জা আর ভয় ভেঙে ভুক্তভোগী শিশু মাহিম নিজেই আজ মানববন্ধনে দাঁড়িয়ে তার সাথে হওয়া অন্যায়ের বিচার চেয়েছে, যা উপস্থিত সবার চোখে পানি এনে দেয়।

​মাদ্রাসার হুজুর নূর আলম জানান, ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। দায়িত্ব অন্যকে দিয়ে পারিবারিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি দেরিতে জানতে পারেন। তবে জানার পরপরই তিনি মাদ্রাসা কমিটিকে অবহিত করেন।

​সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে বসে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অপরাধী সানজু বকসী ও তার লোকজন সেই সালিশি বৈঠকেও উপস্থিত হয়নি। হুজুর নূর আলমও এখন এই ন্যাক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

শনিবারের মানববন্ধনে ভুক্তভোগী শিশু ও তার পিতা  রফিকুল ইসলাম ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন,
​বিএনপি নেতা  শামীম মিয়া ​এনজিও কর্মী মোঃ শাহাদাত হোসেন,​সাংস্কৃতিক কর্মী  শাহাবুল ইসলাম, শিক্ষক রাসেল মিয়া ও পিয়াল হাসান।

​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্টকারী এবং শিশুদের ভবিষ্যৎ ধ্বংসকারী এই পশুকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে সুন্দরগঞ্জবাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

​বর্তমানে পুরো বামনডাঙ্গা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর এখন একটাই দাবি—আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে সানজু বকসীর এমন শাস্তি হোক, যা দেখে আর কোনো শিশু শিকারী এভাবে মাথা চাড়া দিয়ে ওঠার সাহস না পায়।

জনপ্রিয়

error: Content is protected !!

দুই শিশুর কান্না ও এক নরপশুর লালসা: সুন্দরগঞ্জে ফুঁসে উঠেছে জনতা, শাস্তির দাবিতে উত্তাল বামনডাঙ্গা

প্রকাশের সময়: ০৬:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬