সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভী-লিংকনকে স্বাগত জানাতে গাইবান্ধার রাজপথে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।

​সোমবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে জেলা, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

​মিছিল চলাকালে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে মিছিলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনপ্রিয়

রিজভী-লিংকনকে স্বাগত জানাতে গাইবান্ধার রাজপথে নেতাকর্মীদের ঢল

error: Content is protected !!

রিজভী-লিংকনকে স্বাগত জানাতে গাইবান্ধার রাজপথে নেতাকর্মীদের ঢল

প্রকাশের সময়: ০৪:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬