সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসার নামে কসাইগিরি! অপারেশন মাঝপথে রেখে পালালেন ডা. সায়েম

অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ হয়েও সাজতে চাইলেন ‘সার্জন’, আর তার খেসারত দিতে গিয়ে পঙ্গুত্বের দ্বারপ্রান্তে এক দরিদ্র রিকশাচালক।

লালমনিরহাটের বিসিক শিল্প নগরী এলাকার ‘আয়েশা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনাটি এখন জেলাজুড়ে টক অব দ্য টাউন। রোগীর কবজি অর্ধেক কাটার পর ‘সম্ভব নয়’ বলে চিকিৎসকের পালিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।

​গত ২ মে সদর উপজেলার এক রিকশাচালককে হাতের সাধারণ টিউমার অপারেশনের জন্য আয়েশা ক্লিনিকে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, কোনো বিশেষজ্ঞ সার্জন ছাড়াই অ্যানেসথেসিস্ট ডা. সায়েম নিজেই অপারেশনের দায়িত্ব নেন। কিন্তু আড়াই ঘণ্টা পর ওটি (OT) থেকে বেরিয়ে তিনি জানান, টিউমার রগের সাথে যুক্ত থাকায় তিনি অপারেশন করতে পারবেন না। এরপর কোনো দায়িত্ব না নিয়ে রোগীকে বিপন্ন অবস্থায় ফেলে রেখেই গা-ঢাকা দেন তিনি।

জটিলতা তৈরির পর রোগীকে সুস্থ করার ব্যবস্থা না করে ক্লিনিক মালিক সুমন ও চিকিৎসক দুজনেই ফোন বন্ধ করে পালিয়েছেন।

এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও স্বজনরা আয়েশা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়। স্থানীয়দের দাবি, এই ডা. সায়েম ও ক্লিনিক মালিক সুমন সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে ‘ভুল চিকিৎসা’র ব্যবসা চালিয়ে আসছেন।

​জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম এই ঘটনাকে ‘আইনত দণ্ডনীয় অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, একজন অ্যানেসথেসিস্টের পক্ষে পূর্ণাঙ্গ সার্জারি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​আয়েশা ক্লিনিকের মতো তথাকথিত সেবালয়গুলো যখন কসাইখানায় পরিণত হয়, তখন সাধারণ মানুষের যাওয়ার আর জায়গা থাকে না। একজন দরিদ্র রিকশাচালক, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাকে পঙ্গু করে দেওয়ার এই দায় ডা. সায়েম ও ক্লিনিক কর্তৃপক্ষ এড়াতে পারে না। এদের লাইসেন্স বাতিলসহ দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

​ভুক্তভোগী পরিবার বর্তমানে মামলার প্রস্তুতি নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু লোকদেখানো তদন্ত নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই এই ‘মেডিকেল মাফিয়া’ চক্রের অবসান ঘটুক।

error: Content is protected !!

চিকিৎসার নামে কসাইগিরি! অপারেশন মাঝপথে রেখে পালালেন ডা. সায়েম

প্রকাশের সময়: ০৬:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬