রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

​চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরিফুল রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত।

​শনিবার (০২ মে) নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকার ‘শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে জুবাইরুল আলম মানিক বলেন,​“এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। তবে পরবর্তী সময়ে সে রাজনীতিতে আর সক্রিয় ছিল না। বর্তমানে দলে তার কোনো পদপদবি নেই।”

​ডিবি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে আরিফুলের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে চড়া দামে বিক্রি করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

​এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবারই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের উৎস ও এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মেধার কফিনে শেষ পেরেক: সুন্দরগঞ্জে প্রশাসনের নাকে ডগায় চলছে ‘নকল উৎসব’

error: Content is protected !!

৩ হাজার ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময়: ০৭:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬