শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৩১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • ২৭৭ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চার দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত ফ্লাইটের একটি বিমানে তার পৌঁছানোর কথা রয়েছে। তিনি ‘দুবাই এয়ার শো-২০১৯’ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে এ সফরে যান।

ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমান স্থানীয় সময় মঙ্গলবার বিকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে।

চলতি মাসের ১৭ তারিখে বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি দুবাইয়ের নয়নাভিরাম ভবিষ্যৎ বিমানবন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ার ডিসপ্লে উপভোগ করেন। এটি ‘আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবেও পরিচিত।

‘দুবাই এয়ার শোর’ ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার (১৭ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাংরিল-লা হোটেলে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজ ও অভ্যর্থনায় যোগ দেন।

আরও পড়ুন : এলডিপি ভেঙে আব্বাসী-সেলিমের নেতৃত্বে নতুন কমিটি

অভ্যর্থনা অনুষ্ঠানে শেখ হাসিনা দেশের বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক, তথ্য প্রযুক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পারস্পরিক সুবিধার্থে আরব আমিরাতের (ইউএই) উদ্যোক্তাদের আরও বড় আকারে বিনিয়োগের আহ্বান জানান।

জনপ্রিয়

গাইবান্ধায় গভীর রাতে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার

error: Content is protected !!

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশের সময়: ১১:৩১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯