বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তে ভাসলো গাইবান্ধার সড়ক: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

​গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঠাকুরের দীঘি ও কুমারপাড়ার মধ্যবর্তী স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি এলাকার পাতা মিয়ার ছেলে ইজিবাইক চালক ফরিদ মিয়া (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ি গ্রামের মাসুদার রহমানের ছেলে রুস্তম আলী (৪০)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি যাত্রীবাহী ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঠাকুরের দীঘি ও কুমারপাড়ার মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগীবাহী ট্রাকের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুস্তম আলী ও ফরিদ মিয়া প্রাণ হারান।

দুর্ঘটনায় ইজিবাইকে থাকা আরও অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। পুলিশ জানায়, বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

পুলিশের জালে শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন

error: Content is protected !!

রক্তে ভাসলো গাইবান্ধার সড়ক: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশের সময়: ১২:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬