বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে লণ্ডভণ্ড ফুলছড়ির চরাঞ্চলে দুর্গতদের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন জেলা প্রশাসক

প্রকৃতির রুদ্ররূপে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে ফুলছড়ির চরাঞ্চল। কালবৈশাখীর তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা চরাঞ্চলের সেই অসহায় মানুষগুলোর চোখে-মুখে যখন শুধুই অন্ধকারের ছাপ, ঠিক তখনই আশার আলো নিয়ে তাদের পাশে দাঁড়াল জেলা প্রশাসন।

​আজ মঙ্গলবার (১৯ মে) ফুলছড়ি উপজেলার দুর্গম ফজলুপুর ইউনিয়নের চৌমোহন চরসহ কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন চরাঞ্চল সরেজমিনে পরিদর্শনে যান গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। চরের তপ্ত বালু আর দুর্যোগের ক্ষত মাড়িয়ে তিনি নিজে ছুটে যান দুর্গত মানুষের ঘরের আঙিনায়।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক কেবল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নন, বরং একজন অভিভাবকের মতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বসেন। তিনি তাদের বুকফাটা আর্তনাদ ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসনের ব্যাপারে আশ্বস্ত করেন। চরের মানুষের কষ্ট দূর করতে প্রশাসন সবসময় ঢাল হয়ে থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, ​”প্রকৃতির ওপর কারও হাত নেই, কিন্তু দুর্যোগ-পরবর্তী সময়ে আপনাদের একা ফেলে রাখার সুযোগও নেই। জেলা প্রশাসন আপনাদের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

​প্রশাসনিক এই পরিদর্শনের পাশাপাশি তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। চরের প্রান্তিক মানুষের এই চরম সংকটে ত্রাণ কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশনাও দেন তিনি।

​ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আকস্মিক এই দুর্যোগে জেলা প্রশাসককে সরাসরি চরে এসে পাশে দাঁড়াতে দেখে এবং দ্রুত সহায়তা পেয়ে দুর্গত চরাঞ্চলবাসীর চোখে স্বস্তির আভাস দেখা গেছে।

জনপ্রিয়

পুলিশের জালে শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন

error: Content is protected !!

ঝড়ে লণ্ডভণ্ড ফুলছড়ির চরাঞ্চলে দুর্গতদের পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন জেলা প্রশাসক

প্রকাশের সময়: ০৮:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬