বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেট দখল ও আইনজীবীকে খুনের হুমকি, গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি

গাইবান্ধা শহরের স্বনামধন্য ‘পাল ম্যানসন’ মার্কেটের মালিকপক্ষের দোকান ঘর অবৈধভাবে দখল, নির্মাণ কাজে বাধা এবং দায়িত্বরত আইনজীবীকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৬৪) করেছেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পাল।

​জিডি সূত্রে জানা যায়, পাল ম্যানসনের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র পালের নিকট থেকে আমমোক্তারনামা মূলে মার্কেটের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন তার ছেলে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র পাল। সম্প্রতি মার্কেটের উত্তর অংশে ‘বি ব্লক’ নির্মাণের কাজ শুরু করলে বিবাদীপক্ষ তাতে বাধা প্রদান করে। বিশেষ করে মার্কেটের গলির জন্য নির্ধারিত ২১ নং দোকানটি উদ্ধারে গেলে বিবাদীরা চরম উগ্রতা প্রদর্শন করে কাজ বন্ধ করে দেয়।

​ভুক্তভোগী আইনজীবী অভিযোগ করেন, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় বিবাদীরা দলবদ্ধ হয়ে তার বসতবাড়ির গেটের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা ভাড়াটিয়া সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মার্কেট দখল, পরিবারকে অবরুদ্ধ রাখা এবং প্রয়োজনে খুন-জখম করার হুমকি দেয়। ঘটনার সময় স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

​এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মার্কেট দখল ও আইনজীবীকে খুনের হুমকি, গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি

error: Content is protected !!

মার্কেট দখল ও আইনজীবীকে খুনের হুমকি, গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি

প্রকাশের সময়: ০৫:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬