বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যমেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্বংস ও বিদ্যুৎ সংকটের চক্রান্ত করে সরকার কে বিপাকে ফেলার পায়তারার প্রতিবাদে ‘জাতীয় নাগরিক পার্টির’ প্রতিবাদ

গাইবান্ধায় বিতর্কিত বাণিজ্যমেলার নামে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসানো এবং তীব্র লোডশেডিংয়ের মাধ্যমে জনজীবন দুর্বিষহ করে তোলার কথিত ‘নতুন বন্দোবস্তের’ বিরুদ্ধে ফুঁসে উঠেছে জাতীয় নাগরিক পার্টি। আজ পৌর শহরের ডিবি রোডে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা পৌরশাখার উদ্যোগে এক বিশাল ও ক্ষোভ-বিক্ষোভপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনের নাকের ডগায় একটি স্বার্থান্বেষী মহল বাণিজ্যমেলার নামে বহিরাগত সিন্ডিকেটকে সুবিধা দিয়ে স্থানীয় প্রান্তিক ব্যবসায়ীদের পেটে লাথি মারার চক্রান্ত করছে। একদিকে প্রচণ্ড দাবদাহ ও তীব্র বিদ্যুৎ সংকটে হাসপাতাল, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের পড়াশোনা বিপর্যস্ত; অন্যদিকে মেলায় বিপুল পরিমাণ অবৈধ বিদ্যুৎ অপচয়ের পাঁয়তারা চলছে।

গাইবান্ধা পৌর জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জাহাঙ্গীর কবির তনুর সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা এনসিপি,র আহবায়ক খাদেমুল ইসলাম, এনসিপি কেন্দ্রিয় কমিটির সদস্য,ফিহাদুর রহমান দিবস, জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ,জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক আবু জর গিফারী রাফি সহ অন্যান্নরা।

​বক্তারা অবিলম্বে এই গণবিরোধী মেলা বন্ধের দাবি জানিয়ে বলেন, স্থানীয় অর্থনীতির রক্তক্ষরণ ঘটিয়ে এবং শহরের সাধারণ মানুষকে অন্ধকারে নিমজ্জিত রেখে কোনো বাণিজ্যমেলা চলতে দেওয়া হবে না। যদি প্রশাসন অবিলম্বে এই আয়োজন বন্ধ না করে, তবে সর্বস্তরের সাধারণ জনতা ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলা হবে।

​সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়ে হুঁশিয়ার করা হয়—জনস্বার্থ উপেক্ষা করে মেলার নামে লুটপাটের ক্ষেত্র প্রস্তুত করা হলে তার দায় প্রশাসনকেই বহন করতে হবে।

​মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি গাইবান্ধা পৌর ও জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

error: Content is protected !!

বাণিজ্যমেলার নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের ধ্বংস ও বিদ্যুৎ সংকটের চক্রান্ত করে সরকার কে বিপাকে ফেলার পায়তারার প্রতিবাদে ‘জাতীয় নাগরিক পার্টির’ প্রতিবাদ

প্রকাশের সময়: ০৩:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬