শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

 প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌর এলাকায় বাক প্রতিবন্ধী এক কিশোরী (১৯) কে ধর্ষনের অভিযোগে বাবু শেখ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ পৌর সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু শেখ কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোবারেক শেখের পুত্র। এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর ভাই বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার অভিযোগে জানাযায়, বাক প্রতিবন্ধী ওই কিশোরী তার ভ্যান চালক ভাই ও মায়ের সাথে কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পে বসবাস করে। গ্রেফতার যুবক বাবুও একই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাবু ওই কিশোরীকে নানা ভাবে উত্যাক্ত করার পাশাপাশি কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরই মধ্যে গত ২৬ মে মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরী প্রতিবেশি শিরিন বেগমের কাছ থেকে পিয়াজ ধার নিয়ে ঘরে ফিরছিল। এসময় বাবু শেখ জোর করে প্রতিবন্ধী কিশোরীকে নিজ ঘরে টেনে নিয়ে ধর্ষন করে।

মোরেলগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, মামলার দায়ের পরপরই বাবুকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

চোরের স্বর্গরাজ্য! সুন্দরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ট্রান্সফর্মার চুরি, অতিষ্ঠ গ্রাহক

error: Content is protected !!

 প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০