মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • ৩৪৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সহযোগী জাকির হোসেনকে ভোলা সদর উপজেলা থেকে আটক করেছে র‌্যাব।

এ সময় জাকিরের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার বিকালে জাকিরকে ভোলা জেলা শহরের চরনেয়াবাদ এলাকায় নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন তার নানা শ্বশুরের বাড়ি থেকে আটক করে র‌্যাব। রাতেই তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে ।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও চার বোতল বিদেশি মদসহ জাকির হোসেনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বাদী হয়ে ভোলা থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় জাকিরকে ক্যাসিনো খ্যাত সম্রাটের ব্যবসায়িক পার্টনার উল্লেখ করা হয়েছে।

জাকির হোসেন (৪৫), তার বাবার নাম আবদুল মান্নান, সাং- শান্তি নগর, ঢাকা, নাম পরিচয়ের এক ব্যক্তিকে র‌্যাব সদস্যরা আটক করে ভোলা থানায় হস্তান্তর করেছে।

তবে এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

বিএনপি নেতার সুপারিশে ছাত্রলীগ নেতার নামে ফ্যামিলি কার্ড বরাদ্দের অভিযোগ

error: Content is protected !!

সম্রাটের সহযোগী জাকির ভোলায় আটক

প্রকাশের সময়: ১০:১৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯