বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 মে দিবসের কর্মসূচীতে এসে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

পলাশবাড়ি প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে টাউন হলরুমে মে দিবসের র্র্যালী ও আলোচনা সভায় অংশ নিয়ে অসুস্থ্য হয়ে পড়েন সাইদুল নামের শ্রমিক। এসময় তাকে পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদে নিয়ে শরীরের ও মাথায় পানি দিয়ে হিট নিবারণের চেষ্টা করা হয়।  পরে সেখানেই হিটস্ট্রোকে মৃত্য বরণ করেন মাঠেরহাট আঞ্চলিক শাখার মটর শ্রমিক সদস্য সাইদুল ইসলাম (৫৫)।

নিহত সাইদুল ইসলাম (৫৫) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বউলের পাড়া গ্রামের মোজ্জাম্মেল হোসেন মোজার পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ। এছাড়াও শোক ও সমবেদনা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

ব্রীজের ওপরই ব্লক নির্মাণ,গাইবান্ধার লোহাছোরা ব্রীজ চরম ঝুঁকিতে, এলজিইডির নীরবতা নিয়ে প্রশ্ন!

error: Content is protected !!

 মে দিবসের কর্মসূচীতে এসে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: ০৮:১৮:২০ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪