বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চরের কৃষি ও যাতায়াতে নতুন গতি: বালসিঘাটে এখন হাতের নাগালেই ডিজেল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০২:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নদীবেষ্টিত গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের মানুষের কাছে ডিজেল মানেই ছিল এক দীর্ঘ সংগ্রামের নাম। মাইলের পর মাইল বালুপথ আর উত্তাল নদী পাড়ি দিয়ে শহর থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে খরচ আর ভোগান্তি—দুটোই ছিল চরবাসীর নিত্যসঙ্গী। তবে সেই কষ্টের দিন ফুরালো। চরাঞ্চলের কৃষক ও নৌকার মাঝিদের দীর্ঘদিনের জ্বালানি সংকট মেটাতে গাইবান্ধার বালসিঘাটে চালু হলো বিশেষ ডিজেল বিক্রয় কেন্দ্র।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল, ২০২৬) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

​উদ্ভোধন কালে জেলা প্রশাসক বলেন ​চরাঞ্চলের কৃষিতে সেচ পাম্প, আর যাতায়াতে ইঞ্জিনচালিত নৌকাই প্রধান ভরসা। বালসিঘাটে এই বিশেষ বিক্রয় কেন্দ্রটি স্থাপনের ফলে,মাঝচরের কৃষককে আর অতিরিক্ত ভাড়ায় শহর থেকে ড্রাম ভর্তি করে তেল আনতে হবে না। সেচ মৌসুমে তেলের সংকটে পাম্প বন্ধ থাকারও ভয় আর থাকছে না।

​যমুনা ও ব্রহ্মপুত্র নদে চলাচলকারী শত শত নৌকার মাঝিরা এখন নদীর তীরেই জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

​বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন,​”চরাঞ্চলের অর্থনীতি মূলত কৃষি ও পরিবহনের ওপর নির্ভরশীল। জ্বালানি সরবরাহ সহজলভ্য করার মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের জীবনযাত্রা আরও গতিশীল করতে চাই। এই কেন্দ্রটি চরের মানুষের জন্য কেবল তেলের দোকান নয়, বরং সমৃদ্ধির এক নতুন ঠিকানা।”

​উদ্বোধনকালে স্থানীয় এক কৃষক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে তেলের জন্য আমাদের পুরো দিন নষ্ট হতো, তেলের দামের চেয়ে যাতায়াত খরচই বেশি হয়ে যেত। এখন হাতের কাছে তেল পাওয়ায় আমাদের চাষবাসে অনেক সুবিধা হবে।”

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক চরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বালসিঘাটের এই বিশেষ উদ্যোগ গাইবান্ধার চরাঞ্চলীয় অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ ২ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

error: Content is protected !!

চরের কৃষি ও যাতায়াতে নতুন গতি: বালসিঘাটে এখন হাতের নাগালেই ডিজেল

প্রকাশের সময়: ০২:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬