সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে হাটের ইজারা রশিদ বই জালিয়াতি, পুলিশ হেফাজতে ৩ ‘সম্ভ্রান্ত’ প্রতারক

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ঐতিহ্যবাহী কালিবাড়ী গরুর হাটে ইজারা আদায়ের ভুয়া চালান (রশিদ) বই তৈরির এক চাঞ্চল্যকর জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে। সরকারি রাজস্ব ও হাটের বৈধ ইজারাদারের বিপুল অংকের টাকা আত্মসাতের এই গুরু অপরাধে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ৩ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তথাকথিত ‘সম্ভ্রান্ত’ পরিবারের আড়ালে লুকিয়ে থাকা এই চক্রটির এমন সুক্ষ্ম প্রতারণায় এলাকায় চরম তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

​প্রাথমিক তথ্যসূত্রে জানা যায়, সাপ্তাহিক হাটের দিন গত শনিবার (২৩ মে) দিবাগত রাতে কালিবাড়ী গরুর হাটে জালিয়াতির এই ঘটনাটি ঘটে। হাটের বৈধ ইজারাদার আব্দুল মোত্তালিব সরকার বকুল জালিয়াতির বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান। ছদ্মবেশী এই প্রতারক চক্রের সদস্যদের হাতেনাতে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিকালে আটককৃতদের কাছ থেকে আসল ইজারা চালান বইয়ের পাতার হুবহু নকল ৭/৮টি পাতা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের একজন স্বীকার করেছে যে, পৌর শহরের ঘোড়াঘাট সড়কে অবস্থিত ‘হোপ ইন্টারন্যাশনাল স্কুলের’ পাশে একটি কম্পিউটারের দোকান থেকে এই নিখুঁত নকল পাতাগুলো তৈরি করা হয়েছিল। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​প্রতারণার এই সুক্ষ্ম কৌশল ফাঁস হওয়ার পর হাটের বৈধ ইজারাদার আব্দুল মোত্তালিব সরকার বকুল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন—​”চোরের দশদিন আর সাধুর একদিন। এই চক্রটি দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে শুভঙ্করের ফাঁকির মতো নীরবে ইজারা চালান বইয়ের পাতা জালিয়াতি করে আসছিল।

​তারা জাল রশিদের মাধ্যমে গরু, ছাগলসহ বিভিন্ন পশু বিক্রির বিপরীতে উত্তোলিত মোটা অংকের টাকা প্রতিদিন আত্মসাৎ করছিল।

​এই চক্রের অদৃশ্য থাবার কারণে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িকভাবে চরম লোকসান ও আর্থিক ক্ষতির শিকার হয়ে আসছিলেন।

​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, জালিয়াতিতে জড়িতদের নাম-ঠিকানা সম্পূর্ণ প্রকাশ না করলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটককৃতরা সবাই স্থানীয়ভাবে সুপরিচিত এবং এলাকার একটি তথাকথিত ‘সম্ভ্রান্ত’ পরিবারের সদস্য। ব্র্যাক মোড়ে অবস্থিত গরুর হাটের পাশেই তাদের স্থায়ী বাড়ি।

​এদিকে, ‘ভদ্রতার মুখোশ’ পরে দীর্ঘদিন ধরে হাটে কোটি টাকার জালিয়াতি চালানো এই চক্রের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। উৎসুক জনতার মুখে মুখে এখন একটাই কথা— সমাজের বুকে বুক ফুলিয়ে চলা এই মুখোশধারী অপরাধীদের চেনা সত্যিই বড় জটিল।

​এলাকাবাসী ও ব্যবসায়ীরা এই জালিয়াতি চক্রের মূল হোতাসহ নেপথ্যের সহযোগীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

জামায়াত নেতার ইজারা নেয়া ঘাট দখল করলেন বিএনপি নেতা: মাঝির পা ভেঙে দেওয়ার অভিযোগ, থানায় এজাহার

error: Content is protected !!

পলাশবাড়ীতে হাটের ইজারা রশিদ বই জালিয়াতি, পুলিশ হেফাজতে ৩ ‘সম্ভ্রান্ত’ প্রতারক

প্রকাশের সময়: ০৫:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬