রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমীর ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খোদ সাবেক শিবির সভাপতির বিস্ফোরক অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সরকারি গাছ নিলামের নামে ভুয়া সিডিউল ও জাল পে-অর্ডার দেখিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই অভিযোগটি কোনো রাজনৈতিক প্রতিপক্ষের নয়, বরং উঠেছে খোদ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর এবং জামায়াত মনোনীত বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। আর এই দুর্নীতির খতিয়ান ও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতে ইসলামীর বর্তমান রোকন (সদস্য) মোঃ তাজুল ইসলাম মিলন।

​অভিযোগ ওঠার পর থেকেই স্থানীয় প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সর্বসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলটির ভেতরের এই প্রকাশ্য কোন্দল এবং কোটি টাকার দুর্নীতির খবর এখন টক অব দ্য ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে।

​অভিযোগকারী সাবেক শিবির সভাপতি ও জামায়াত রোকন মোঃ তাজুল ইসলাম মিলন জানান, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর এবং দলটির মনোনীত ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে এই হরিলুট চালিয়েছেন। নিলাম প্রক্রিয়ার নিয়ম-নীতি তোয়াক্কা না করে, সম্পূর্ণ ভুয়া সিডিউল তৈরি এবং ব্যাংকের জাল পে-অর্ডার প্রদর্শন করে তারা সরকারি মূল্যবান গাছ কেটে নিয়েছেন। এর মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে তা পকেটস্থ করা হয়েছে।

​তিনি আরও দাবি করেন, আদর্শিক রাজনীতির আড়ালে এমন বড় অঙ্কের রাষ্ট্রীয় সম্পদ লোপাটের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের স্বার্থেই তিনি এই সত্যটি জনগণের সামনে তুলে ধরেছেন এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন।

​এদিকে নিজের দলেরই সাবেক শীর্ষ নেতার এমন সরাসরি ও তথ্যপ্রমাণসহ অভিযোগে বেশ কোনঠাসা অবস্থায় পড়েছেন অভিযুক্ত উপজেলা জামায়াত আমীর ও ইউপি চেয়ারম্যান। তবে এই লুণ্ঠনের পেছনে আর কোনো প্রভাবশালী চক্র বা প্রশাসনিক কর্মকর্তা জড়িত আছেন কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি সম্পদ এভাবে ভুয়া কাগজপত্রের মাধ্যমে লোপাট হওয়া একটি দণ্ডনীয় অপরাধ। একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের শীর্ষ পদের নেতার বিরুদ্ধে যখন খোদ নিজ দলেরই সাবেক সভাপতি এমন সুনির্দিষ্ট অভিযোগ তোলেন, তখন বিষয়টি আর হালকা করে দেখার সুযোগ থাকে না।

​এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ধোঁয়াশা বিরাজ করছে। সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ অনতিবিলম্বে এই ‘গাছ লুটের’ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিভাগীয় তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে রাষ্ট্রীয় সম্পদ পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন

জনপ্রিয়

শিক্ষার পরিবেশ গিলে খাচ্ছে ‘পশুর হাট’ ও ‘সিন্ডিকেটের হোতা পিটন!গাইবান্ধায় ক্ষোভের আগুন ​

error: Content is protected !!

জামায়াত আমীর ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খোদ সাবেক শিবির সভাপতির বিস্ফোরক অভিযোগ

প্রকাশের সময়: ১২:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬