রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার পরিবেশ গিলে খাচ্ছে ‘পশুর হাট’ ও ‘সিন্ডিকেটের হোতা পিটন!গাইবান্ধায় ক্ষোভের আগুন ​

সরকারি আইন ও উচ্চ আদালতের নির্দেশনা তোয়াক্কা না করে গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়’ মাঠে জোরপূর্বক কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা পিটনের একক দাপট ও প্রভাব বিস্তারের কারণে ঐতিহ্যের এই শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে। এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও গণ-অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দারিয়াপুর হাট থেকে প্রতি বছর প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার বিপুল পরিমাণ সরকারি রাজস্ব আদায় হয়। এত বিপুল অঙ্কের রাজস্ব আদায়ের পরও হাটের নিজস্ব পরিসর বৃদ্ধি বা বিকল্প ব্যবস্থার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো একটি চলমান ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠকে বাণিজ্যিক স্বার্থে পশুর হাটে রূপান্তর করায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। সচেতন মহলের প্রশ্ন— কোটি কোটি টাকার রাজস্ব দেওয়া একটি হাটের নিজস্ব জায়গা কেন সংকীর্ণ থাকবে এবং কেন বারবার বলির পাঁঠা বানানো হবে কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠকে?

​​অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা পিটন নিজের রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করে আইন অমান্য করে এই পশুর হাট বসিয়েছেন। শুধু তা-ই নয়, এই অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা চরম হেনস্থার শিকার হয়েছেন। সংবাদকর্মীরা মাঠে গেলে পিটন ও তার অনুসারীরা তাদের ওপর চড়াও হন এবং চরম অশালীন ও আপত্তিকর আচরণ করেন, যা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

​অনুসন্ধানে জানা যায়, এই পিটনের বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এবার শিক্ষার পরিবেশ ধ্বংস করে শিক্ষাপ্রতিষ্ঠানে গরুর হাট বসিয়ে তিনি নিজের ক্ষমতার দাপট দেখালেন।

​বিদ্যালয়ের একাধিক সাবেক শিক্ষার্থী গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন,​”এই বিদ্যাপীঠ আমাদের আবেগ, স্মৃতি এবং ভালোবাসার স্থান। একজন রাজনৈতিক নেতার ক্ষমতার লোভে এবং জোরপূর্বক গরুর হাট বসানোর কারণে আজ এই পবিত্র প্রাঙ্গণের মর্যাদা ধূলিসাৎ হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

​অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, পশুর হাটের কারণে বিদ্যালয় মাঠে গোবর, মূত্র ও বর্জ্যের স্তূপ জমে। এর ফলে তীব্র পরিবেশ দূষণ, মরণঘ্যাতি দুর্গন্ধ ও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি হবে। ঈদের পর যখন বিদ্যালয় খুলবে, তখন কোমলমতি শিক্ষার্থীরা এক অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করতে বাধ্য হবে, যা তাদের স্বাভাবিক পাঠদানকে পুরোপুরি ব্যাহত করবে।

​​একটি চলমান উচ্চ বিদ্যালয়ের মাঠে কীভাবে এবং কার অনুমতিতে পশুর হাট বসানোর ধৃষ্টতা দেখানো হলো, তা নিয়ে প্রশাসনের ভূমিকা এখন কাঠগড়ায়।

শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এখানে সম্পূর্ণ অবৈধ বাণিজ্যিক ও ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।

​এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তারা হয়তো জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুমতি নিয়েছে তবে আমি তা হাতে পাই নি।

সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সর্ম্পকে অবগত হয়েছেন সেই সাথে বিদ্যালয়ের মাঠে গরুর হাট না বসানোর জন্য বলেছেন বলে জানান।

নাগরিক সমাজ অবিলম্বে এই অবৈধ হাট উচ্ছেদ এবং বিদ্যালয়ের মাঠকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন। একই সাথে ক্ষমতার অপব্যবহারকারী পিটন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী।

জনপ্রিয়

error: Content is protected !!

শিক্ষার পরিবেশ গিলে খাচ্ছে ‘পশুর হাট’ ও ‘সিন্ডিকেটের হোতা পিটন!গাইবান্ধায় ক্ষোভের আগুন ​

প্রকাশের সময়: ১১:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬