বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে পুলিশের ঝটিকা অভিযান: সুন্দরগঞ্জে আটক ২ ‘ঘাতক’ ট্রাক্টর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় বেপরোয়া গতিতে অবৈধ ট্রাক্টর (কাঁকড়া) চলাচলের সংবাদ প্রকাশের পরপরই অভিযানে নেমেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশি অভিযানে শিববাড়ি মোড় এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গার বিভিন্ন সড়কে অবৈধ ও বেপরোয়া ট্রাক্টর চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হয়। বিষয়টি নজরে আসার সাথে সাথেই বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আঃ সবুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামেন। অভিযানকালে গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড় থেকে দুটি অবৈধ ট্রাক্টর আটক করে সুন্দরগঞ্জ থানায় প্রেরণ করা হয়।

​সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত ট্রাক্টরগুলো জব্দ করা হয়েছে। এগুলো বর্তমানে পুলিশের কন্ট্রোল রুমে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরবর্তীতে ট্রাফিক বিভাগ এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

​এদিকে পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে সড়কে যেন পুনরায় এই ঘাতক ট্রাক্টরগুলো ফিরে আসতে না পারে, সেজন্য পুলিশি তৎপরতা যেন নিয়মিত অব্যাহত থাকে।

জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে পুলিশের ঝটিকা অভিযান: সুন্দরগঞ্জে আটক ২ ‘ঘাতক’ ট্রাক্টর

error: Content is protected !!

সংবাদ প্রকাশের জেরে পুলিশের ঝটিকা অভিযান: সুন্দরগঞ্জে আটক ২ ‘ঘাতক’ ট্রাক্টর

প্রকাশের সময়: ০৯:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬