সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্যাপুরে আরও একজনের করোনা শনাক্ত, ২০টি বাড়ী লকডাউন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নতুন আরো একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ২০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ এ নির্দেশ দেন। তিনি বলেন, মাদুল্যাপুরে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে থাকা আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রামণ এড়াতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিল্লাপুর গ্রামের কাজল মন্ডলের বাড়ির আশপাশের বাড়িগুলো লক ডাউন করা হয়েছে। বিকেলে ওই গ্রামে গিয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষের সঙ্গে কথা বলে লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ শাহীন জানান, হবিল্লাপুর গ্রামের সামনপাড়া থেকে কাজলের বাড়ির আশপাশের অন্তত ২০টি বাড়ির সকলকে লক ডাউনে থাকার নির্দেশ দেয়া হয়। এরআগে, ২২ মার্চ কাজলের বাড়ি লকডাউন করা হয়৷ তিনি আরো জানান, গত ১১ মার্চ যুক্তরাষ্ট্র প্রবাসী করোনা আক্রান্ত মা-ছেলে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হবিল্লাপুর গ্রামে বোনের বাড়িতে আসেন। দাওয়াতে বেশকিছু সংখ্যক লোক এসেছিলেন। তাদের সংস্পর্শে এর আগে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইনাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ জন।

জনপ্রিয়

মাদকের টাকার জন্য  মাকে পুড়িয়ে হত্যার চেষ্টা

error: Content is protected !!

সাদুল্যাপুরে আরও একজনের করোনা শনাক্ত, ২০টি বাড়ী লকডাউন

প্রকাশের সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০