রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক ও ট্রাক্টরের চাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় রোববার সকালে গোবিন্দগঞ্জ পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়কের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় জাফিরুল ইসলাম (২৮) নামে ব্যাটারী চালিত এক অটোরিক্সা চালক ও সদর উপজেলার পুর্ব পিয়ারাপুর এলাকায় ট্রাক্টরের চাপায় জিম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উত্তর বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারী চালিত অটো রিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং অটোরিক্সার চালক জাফিরুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জাফিরুল উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের আনসার আলীর পুত্র।
এদিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পুর্ব পিয়ারাপুর এলাকায় রোববার বিকাল ৩টায় ট্রাক্টরের (কাকড়া) চাপায় জিম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ওই এলাকায় ট্রাক্টরটি মাটি আনা নেয়া করছিল। এসময় শিশুটি রাস্তা পারের জন্য দৌড় দিলে ট্রাক্টরের নিচে পড়ে এই ঘটনা ঘটে। 

জনপ্রিয়

নেতার আড়ালে প্রতারক? গণঅধিকার পরিষদের জেলা সম্পাদক সামিউলের খপ্পরে পড়ে সর্বস্বান্ত প্রবাস প্রত্যাশী!

error: Content is protected !!

ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালক ও ট্রাক্টরের চাপায় শিশু নিহত

প্রকাশের সময়: ০৭:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০